২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার মাদামবিবির হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার মাদামবিবির হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ট্রাকটি (চট্টগ্রাম ট-৯৫৩২) আটক করলেও এর চালক পালিয়ে গেছে। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. রফিকুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামগামী কক্সবাজার জেলা পুলিশের একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। রফিকুল জানান, নিহত ব্যক্তি ট্রাকের সহকারি। এ ঘটনায় গুরুতর আহত তিন পুলিশ সদস্য হলেন- পরিদর্শক আব্দুল জলিল, কনস্টেবল মো জহির ও শিমুল। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান রফিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকা থেকে কক্সবাজার জেলা পুলিশের মালামাল নিয়ে পিকআপ ভ্যানটি ফেরার পথে মাদামবিবির হাট এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে গেলে এর ছাদে থাকা সহকারি চাপা পড়ে মারা যান। সামান্য আহত অন্য চারজন সীতাকুন্ড এলাকায় স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২২৫৯ ঘ.