২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৭ ইউপির পাঁচটিতে বিএনপি সমর্থক চেয়ারম্যান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পাঁচটিতে বিএনপি এবং দু'টিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

গাজীপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পাঁচটিতে বিএনপি এবং দু'টিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম জানিয়েছেন, বৃৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থক প্রার্থীদের মধ্যে ফুলবাড়ীয়া ইউনিয়নে অ্যাডভোকেট জাকির, বেয়ালীর আ ন ম খলিলুর রহমান ইব্রাহীম, সূত্রাপুরে সোলায়মান মিন্টু, ঢালজোড়া মো. ইছাম উদ্দিন এবং আটাবহ ইউনিয়নে আব্দুল আলীম বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ সমর্থক সাইফুজ্জামান সেতু চাপাইর ইউনিয়নে এবং মো. নাসিম কবীর মধ্যপাড়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপজেলার মৌচাক ও শ্রীফলতলী ইউনিয়নের নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত ছিল। এর মধ্যে শ্রীফলতলী ইউনিয়নের নির্বাচন হবে ১৯ জুলাই। গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৫৫১ ঘ.