২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত

রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনে ঢোকার মুহূর্তে ইঞ্জিন থেকে তিন, চার এবং পাঁচ নম্বর বগিগুলো লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। পাশের লাইনগুলো দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/আরএ/১৬৩৩ ঘ.