২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষিকার নির্যাতকের শাস্তি দাবি চবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মনজুরের নির্যাতনকারী স্বামীর বিচার চেয়ে মানববন্ধন ও মৌন মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মনজুরের নির্যাতনকারী স্বামীর বিচার চেয়ে মানববন্ধন ও মৌন মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। বুধবার দুপুরে চবির কলা অনুষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকা রুমানা মনজুরের ওপর হামলা মধ্যযুগীয় ও পৈশাচিক। নির্যাতনকারী হাসান সাঈদের বিচার ও শাস্তির দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। সিনেট সদস্য অধ্যাপক ড. ইমরান হোসেন, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দর চৌধুরী, বাংলা বিভাগের ষভাপতি অধ্যাপক লায়লা জামান, দর্শন বিভাগের অধ্যাপক ড. নূসরাত জাহান কাজল, সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রাহমান নাসির উদ্দিন, ড. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/২২৩৩ ঘ.