২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম সংশোধনী: আরো দুই অ্যামিকাস কিউরি নিয়োগ

অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ইসলামের রাষ্ট্রধর্ম মর্যাদা প্রশ্নে হাইকোর্টের রুল শুনানিতে আরো দুই আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতবন্ধু) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ইসলামের রাষ্ট্রধর্ম মর্যাদা প্রশ্নে হাইকোর্টের রুল শুনানিতে আরো দুই আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতবন্ধু) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই নিয়োগ দেন। নতুন দুই আদালতবন্ধু হলেন- জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও আক্তার ইমাম। ১৯৮৮ সালে বিশিষ্ট নাগরিকদের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে অন্তর্ভুক্তি কেন বেআইনি, বাতিল ও সংবিধান পরিপন্থী হবে না- সরকারকে এর কারণ জানাতে রুল জারি করে আদালত। একইদিন আরো ১২ জনকে আদালতবন্ধু হিসাবে নিয়োগ দেওয়া হয়। এইচএম এরশাদের আমলে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৬৪২ ঘ.