২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবার সাংবাদিকের মোটরসাইকেল চুরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মিন্টু চৌধুরীর মোটরসাইকেল চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মিন্টু চৌধুরীর মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এনায়েতবাজারের কামাল চেম্বারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচতলা থেকে মোটরসাইকেলটি চুরি হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টার মধ্যে কোনো এক সময়ে এটি চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার (২জুন) নগরীর বন্দর ভবন এলাকা থেকে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ'র ফটো সাংবাদিক গোলাম মোরতুজা আলীর মোটরসাইকেল চুরি হয়। এখনো তা উদ্ধার হয়নি। মিন্টু চৌধুরী জানান, সন্ধ্যা ৬টার দিকে ভবনের নিচ তলায় মোটরসাইকেলটি রেখে তিনি পঞ্চম তলায় অফিসে যান। রাত ৮টার দিকে তিনি নেমে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। হিরো হোন্ডা ১০০ সিসি মোটরসাইকেলটির নম্বর চট্ট মেট্রো হ ১৩- ১৩০০। বিষয়টি চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ- কমিশনার (ডিসি), নগর ট্রাফিক কন্ট্রোল ও কোতয়ালি থানায় জানানো হয়েছে বলে মিন্টু জানান। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/কেএমএস/২২১২ ঘ.