ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর একটি কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাই ও প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়েছে। সিলেটে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ইউপি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিন রোববার ২১ জেলার ১৮৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এদিকে শনিবার নির্বাচনের পর গোপালগঞ্জ ও মৌলভীবাজারে সংঘর্ষ হয়েছে। সেদিন ১৭২টি ইউনিয়নে নির্বাচন হয়। এছাড়া নির্বাচনী সংঘাত হয়েছে হবিগঞ্জেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
নীলফামারী: ব্যালটবাক্স ছিনতাই হওয়ায় সদর উপজেলার চাপড়া সরনজানি ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে।
সকাল ১১টার দিকে ইউনিয়নের বড়
bdnews24