২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সংসদ সদস্য আজাদ মারা গেছেন

বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ (৭২) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ (৭২) মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে তার মৃত্যু হয়। বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই প্রবীণ নেতার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টার দিকে আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজাদের পরিবারের সদস্যরা জানান, লাশ প্রথমে চট্টগ্রামে নেওয়া হবে এবং পরদিন শনিবার লক্ষ্মীপুরের বসিরহাটে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। ১৯৭৯ সালে নোয়াখালী আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এএল/২২১১ ঘ.