২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে হিজড়া-এলাকাবাসী পাল্টাপাল্টি ধাওয়া

জেলা শহরে এলাকাবাসীর সঙ্গে হিজড়াদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় অন্তত ১০ জন হিজড়া সামান্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 05:43 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

নারায়ণগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরে এলাকাবাসীর সঙ্গে হিজড়াদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় অন্তত ১০ জন হিজড়া সামান্য আহত হয়েছেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকজন হিজড়াকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। মঙ্গলবার বিকালে মাসদাইরের আফজানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত হিজড়াদের মধ্যে রয়েছেন- আবু কালাম, দলিল উদ্দিন, মাইমা ও আফসানা। বাকিদের নাম জানা যায়নি। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন হিজড়া এলাকায় এক বাড়িতে গিয়ে তাদের এক শিশুকে কোলে নিয়ে অভিভাবকদের কাছে এক হাজার টাকা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকার লোকজন কয়েকজন হিজড়াকে আটক করলে দু'পক্ষের সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। হিজড়াদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এলাকায় এসে আর বিরক্ত না করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.