২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সহকারী সচিবের বাড়িতে ডাকাতি

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক সহাকারী সচিবের বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

বাগেরহাট, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলায় এক সহাকারী সচিবের বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার চর সোনাকুড় গ্রামে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত জ্যেষ্ঠ সহকারী সচিব সরদার কেরামত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শী ও পুলিশ। সরদার কেরামত আলীর আত্মীয় আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে পাঁচ জন ডাকাত জানালার গ্রিল ভেঙে বাড়িতে ঢোকে। ডাকাতরা কেরামত আলীর বৃদ্ধা মা হালিমা বেগম ও বোন সুফিয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ ত্রিশ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়িতে কোনো পুরুষ ছিলো না বলে জানান আব্দুল কুদ্দুস। কচুয়া থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, ডাকাতির ঘটনায় কচুয়া থানায় মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৪৫ ঘ.