২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দেয়াল চাপায় মা-ছেলের মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাটির দেয়াল চাপা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

নাটোর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাটির দেয়াল চাপা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার মেরিগাছা বাজারের পাশে জেলে পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহতরা হলেন- রাজিয়া বেগম (৫৫) ও তার ছেলে হাবিবুর রহমান হবি (৩৫)। রাজিয়া বেগমের স্বামী নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মা ও ছেলে বাড়ির উঠানে বসে মাছ ধরার চাঁই তৈরি করছিলেন। এ সময় ঘরের পুরোনো মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে। "হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে রাজিয়া মারা যান। রাত পৌনে ১০টার দিকে মারা যায় হাবিব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৩৪ ঘ.