২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

কক্সবাজার, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা হাসপাতাল গেইট এলাকায় যাত্রিবাহী বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপি'র সাবেক সদস্য নুরুল হক ওরফে লুলা মেম্বার (৫০), একই এলাকার নুরুল ইসলাম (৪৫), আমিনা খাতুন (৬০) এবং কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জিপচালক মোহাম্মদ কালু। নিহতরা সবাই জিপযাত্রী। রামু থানার ওসি নজিবুল ইসলাম জানান, বিকালে ঈদগাঁও থেকে নাইক্ষ্যংছড়ি অভিমুখী যাত্রিবাহি জিপটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের যাত্রিবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিপের চালক মোহাম্মদ কালু ও সাহাব উদ্দিন দুই জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুই জন মারা যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি আটক করেছে বলে জানান ওসি। নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৯৫০ ঘ.