সাভার, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়া থেকে পুলিশ ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে। এরমধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
রোববার বিকালে বাঁশবাড়ীর ফকিরের টেক এলাকায় একটি কলাবাগানে ব্যাগের মধ্যে ককটেলগুলো পাওয়া যায়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সিমেন্টের ব্যাগের মধ্যে লাল স্কচটেপ দিয়ে পেঁচানো হাতে তৈরি ১০টি ককটেল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি বলেন, এক পুলিশ সদস্য লাঠি দিয়ে নাড়াচাড়া করলে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কেউ আহত হয়নি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, পরে বাকি ৯টি তাজা ককটেল উদ্ধার করে থানায় এনে বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24