ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার লঙ্ঘন করে- এমন সেনাবাহিনীকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম।
নিউইয়র্কে শুক্রবার স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) দশম অধিবেশনের সমাপনীতে জাতিসংঘকে এ আহ্বান জানানো হয়। শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত করার আগে প্রতিটি দেশের সেনাবাহিনীর মানবাধিকার 'রেকর্ড' খতিয়ে দেখারও সুপারিশ করে ফোরাম।
ফোরাম 'বাংলাদেশে সেনাবাহিনীর মাধ্যমে সংঘটিত আদিবাসীদের অধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠনের' আহ্বানও জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রতি।
পার্বত্য শান্তিচুক্তি বিষয়ে ফোরামের সাবেক সদস্য লার্স-অ্যান্ডার্স বেয়েরের প্রস্তাবিত সুপারিশ গ্রহণ করে এ আহ্বান জানায় ফোরাম।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যনির্বাহী পর্ষদকে বেয়ের সুপারিশ করেন, "কোনো দেশের সেনা সদস্যদের জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের অনুমোদন দেওয়ার আগে অবশ্যই তাদের মানবাধিকার ইতিহাস নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।"
বেয়ের বলেন, বাংলাদেশি সেনা সদস্যরা পার্বত্য অঞ্চলে তাদের ক্ষমতার অপব্যবহার করছেন।
"ওই অঞ্চল এখনো সেনা অধ্যুষিত। সেনা সদস্যদের মাধ্যমে সেখানে আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে তথ্য রয়েছে।"
ওই এলাকায় দোষীরা পার পেয়ে যাচ্ছে উল্লে
bdnews24