চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা থেকে জাহাজের চোরাই বার্থিং রোপ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
শুক্রবার কুতুবদিয়া দ্বীপের এক বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ২১ টি পুরো এবং কাটা ৩৫টি বার্থিং রোপ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার রহমান জানান, উদ্ধারকৃত এ বার্থিং রোপের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে অবস্থিত বিভিন্ন জাহাজ থেকে জলদস্যুরা বার্থিং রোপ চুরি করে কুতুবদিয়া দ্বীপের ওই ঘরে জমা করেছিলো।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৪০২ ঘ.
bdnews24