২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দোকান থেকে ২ কর্মচারীর লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলার লোহার জানালা তৈরির একটি কারখানা থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

গাজীপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার লোহার জানালা তৈরির একটি কারখানা থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাশিমপুর বাজারের রওশন মার্কেটের মো. রশীদের কারখানা থেকে দুটি লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- জামালপুরের সদর উপজেলার চন্দ্রা গ্রামের আ. মোতালেব (১৭) ও ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার চিলারং গ্রামের রিজভী ওরফে রেজু (১২)। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই দোকানে রাতে তিন জন কর্মচারী ছিলো। সকাল সাড়ে ৯টার দিকে মালিক দোকানে এসে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে শাটার ভেঙে দুই কর্মচারীর লাশ ও আহত অবস্থায় আরেকজনকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আহত অপর কর্মচারী ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামের রুবেলকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই। নিহত ও আহতদের শরীরে হাতুরি দিয়ে পেটানোর আঘাতের চিহ্ন রয়েছে। নিজেরা মারামারি করে এ অবস্থার সৃষ্টি করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৬ ঘ.