২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুজি নেতা সাব্বির আবার রিমান্ডে

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান নায়েবে আমির মো. আব্দুল হান্নান ওরফে সাব্বিরকে আরো চার দিন নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান নায়েবে আমির মো. আব্দুল হান্নান ওরফে সাব্বিরকে আরো চার দিন নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। সিআইডির বিশেষ সুপার ও এ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানান। এ মামলায় চার দিন হেফাজত শেষে বৃহস্পতিবারই তাকে আদালতে হাজির করা হয়। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। গত ২৬ এপ্রিল কেরানীগঞ্জ থেকে সাব্বির এবং হুজির আরেক সদস্য আইনুল হককে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮১৩ ঘ.