গোপালগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সুপেয় পানির চরম অভাব দেখা দিয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলার পৌর এলাকা ও পাঁচটি ইউনিয়নে গত তিন মাস ধরে খাল, বিল ও নদীতে সমুদ্রের লোনা পানি ঢুকে পড়ছে। গভীর নলকূপ থেকেও উঠছে লোনা পানি।
টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস বলেন, গত মার্চ থেকে নদী, খাল, বিল ও নলকূপের পানিতে লবনের পরিমাণ বেড়েছে। জুলাই মাস পর্যন্ত এটা থাকবে। মানুষ পানি মুখে দিতে পারছে না।
টুঙ্গিপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী বাহাউদ্দিন বলেন, পানির প্ল্য
bdnews24