খুলনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বুধবার বাঘের হামলায় এক জেলে নিহত হয়েছেন।
নিহত হেমায়েত শেখ (৩৫) খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের বাসিন্দা।
নলিয়ান রেঞ্জের সহকারী বন সংরক্ষক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হেমায়েত গাগড়ামারী ফরেস্ট অফিসের অদূরে চড়ারখাল এলাকায় মাছ ধরছিলেন। এ সময় একটি বাঘ তাকে বনের ভেতর নিয়ে যায়।
বেলা ২টার দিকে অন্য জেলে ও বনরক্ষীরা তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২১৫৩ ঘ.
bdnews24