লক্ষ্মীপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদর উপজেলায় বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন জন।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের শাহ ফকিরের মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- উপজেলার রামগঞ্জ কলেজের ছাত্র ও রাখবপুর গ্রামের বাসিন্দা মিটু চন্দ্র দাস (২৫) এবং একই গ্রামের মঞ্জু হোসেন (২৬)।
সদর থানার ওসি সারোয়ার আলম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত রামগঞ্জ প্রাইম বেডিং হাউজের মালিক আবদুর রহমানকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অপর দুজন হলেন- রাঘবপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও আবদুল মাজেদ (৩২)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯৪৮ ঘ.
bdnews24