২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম ও ঢাকা বার শাখার কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম ও ঢাকা বার শাখার কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার ফোরামের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি জানান, চট্টগ্রাম বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুটি কমিটি ছিল। অন্যদিকে ঢাকা বারের কমিটি ছিল ১৮ বছরের পুরনো। এ কারণে এই দুই কমিটি বিলুপ্ত করে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বারে অ্যাডভোকেট মো. কবির চৌধুরীকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মকবুল চৌধুরীকে সদস্য সচিব করে নতুন ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে বলেও জানান ব্যারিস্টার মাহবুব। আর ঢাকা বারে অ্যাডভোকেট এনায়েত হোসেন খানকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৯১৯ ঘ.