২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

মাদারীপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামে এ হামলা হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার বলেন, আগামী ৪ জুন কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজাজুর পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে। এ ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এজাজুরের স্ত্রী সামিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে এজাজুর নির্বাচনী প্রচারণায় ছিলেন। দুধখালী গ্রামের ধানেশ মাতব্বরের বাড়ির সামনে একটি চা দোকানে তার উপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, অপর চেয়ারম্যান প্রার্থী আবু তালেব বেপারী ও তার ভাই সিরাজ বেপারী প্রায় শতাধিক অস্ত্রধারী লোক নিয়ে এ হামলা চালান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.