২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শেফালি বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

গাইবান্ধা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শেফালি বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রাম থেকে শেফালির লাশ উদ্ধার করা হয়। হত্যায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে তার স্বামী সাজু মিয়াকে। সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, রামডাকুয়া গ্রামের সৈয়দ আলীর মেয়ে শেফালির সঙ্গে প্রায় এক বছর আগে একই গ্রামের সাজু মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাজু যৌতুকের টাকার জন্য শেফালিকে নির্যাতন করতো। এ কারণে কিছুদিন আগে শেফালি বাবার বাড়ি চলে যায়। ওসি বলেন, মঙ্গলবার সাজু শ্বশুর বাড়ি যায়। বুধবার ভোররাত ৪টার দিকে শব্দ পেয়ে শেফালির বাবা তাদের ঘরে যেয়ে দেখেন বিছানায় তার জবাই করা লাশ পড়ে আছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার বাসুদেব বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৪ ঘ.