ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের 'সত্যিকারের সমঅধিকার' নিশ্চিত করার দাবি জানিয়েছে কয়েকটি নারী সংগঠন।
এ লক্ষ্যে পূর্ণাঙ্গ পারিবারিক আইন প্রণয়ন এবং উত্তরাধিকার আইন সংশোধনের দাবি জানায় সংগঠনগুলো। এগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারী শাখা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বিপ্লবী নারী ফোরাম, বিপ্লবী নারী সংহতি ও শ্রমজীবী নারী মৈত্রী।
তারা 'সমানাধিকার আমাদের ন্যূনতম দাবি' ব্যানারে মঙ্গলবার রাজধানীতে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এসময় ব্যাপক যানযট সৃষ্টি হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সরকার অসম্পূর্ণ নারী উন্নয়ন নীতি প্রণয়ন করেছে।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/২২১৮ ঘ.
bdnews24