২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: মাদারীপুরে একজনের প্রার্থিতা বাতিল

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

মাদারীপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া আরেক প্রার্থীর প্রচার সভায় হামলা করায় তিনজনকে এক বছরের করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ রেজাউল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার খালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান মুন্সী সোমবার মোটরসাইকেল শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিয়ে কারণ দর্শানো হলে তিনি নোটিশের কোনো জবাব দেননি। এ কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদিকে মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মোহম্মাদ আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজৈরের সাধুরব্রিজ এলাকায় এক প্রার্থীর নির্বাচনী প্রচার সভায় হামলা চালানোর অভিযোগে পুলিশ আলমগীর হোসেন, আমিন ও রবিদুল নামের তিন জনকে গ্রেপ্তার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল কবির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ওই তিন জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২৩২০ ঘ.