২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হবে বাংলাদেশ'

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্র হয়ে উঠবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্র হয়ে উঠবে বাংলাদেশ। জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গতি ধরে রাখতে পারলে ২০১৫ সালের মধ্যে দারিদ্রের হার অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হবে। সোমবার ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলীয় অর্থনৈতিক ও সামজিক পরিষদের (ইউএনএস্ক্যাপ) ৬৭তম সম্মেলনে এ কথা বলেন। ব্যাংককে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, সম্মেলনে বাংলাদেশ সরকারের সামাজিক উন্নয়ন নীতি ও প্রকল্প বিষয়ে বিস্তারিত বিবরণ দেন রিজভী। এছাড়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে কার্যকর আন্তর্জাতিক অংশিদারিত্ব এবং বাড়তি প্রচেষ্টার জন্য আহ্বান জানান। ইউএনএস্কাপের সম্মেলনে ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রিজভী। এর দলে আরো রয়েছেন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউএনএস্কাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ শফিকুল আযম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন অতিরিক্ত সচিব এবং হাই কমিশনের অন্যান্য কর্মকর্তারা। সোমবার ইউএনএস্কাপের মন্ত্রিপর্যায়ের বৈঠক উদ্বোধন করেন থাই প্রধানমন্ত্রী অভিজিত ভেজাজিভা। এবছর সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো 'প্রতিকূলতা পেরিয়ে: সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিপ্রেক্ষিত'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/পিডি/২০২৭ ঘ.