২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পু খালে পড়ে আহত ৩

নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় একটি যাত্রীবাহী টেম্পু খালে পড়ে তিন জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় একটি যাত্রীবাহী টেম্পু খালে পড়ে তিন জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সাজেদা বেগম (৪০), তৌহিদ (১৫) এবং টেম্পু চালক নূর আবসার (৪০)। তারা টেম্পুর যাত্রী। বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাহাত্তার পুল এলাকায় রাস্তা থেকে যাত্রী উঠা নামার সময় উল্টো দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস টেম্পুটিকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি পাশের চাক্তাই খালে পড়ে যায়। টেম্পুটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটি আটক করা হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩২৪ ঘ.