চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানার বিশ্ব কলোনি এলাকায় কেবল সংযোগ নিয়ে অপারেটরদের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে এ সংঘর্ষ ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
কেবল সংযোগের সীমানা নির্ধারণ নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খুলশী থানার উপ-পরিদর্শক নাছির উদ্দিন।
তিনি বলেন, বিশ্ব কলোনিতে কর্ণফুলী কমিউনিকেশনের (কেসিএল) নির্ধারিত অপারেটর জাবেদ এবং নুরুল ইসলাম সুমন। পার্শ্ববর্তী ফিরোজ শাহ কলোনির অপারেটর আসলাম হোসেন।
আসলাম বিশ্ব কলোনিতে কেবল সংযোগ দিতে গেলে জাবেদ ও সুমনের লোকজন এসে বাধা দেয়। এতে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে নুরুল ইসলাম সুমন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নাছির উদ্দিন।
এ ঘটনায় সন্ধ্যা সাতটা পর্যন্ত কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/১৯৫৩ ঘ.
bdnews24