২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের উন্নয়নে ১০ হাজার কোটি টাকা চান মনজুর

আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন প্রকল্পে (এডিপি) চট্টগ্রামের জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন মেয়র মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন প্রকল্পে (এডিপি) চট্টগ্রামের জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন মেয়র মনজুর আলম। চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার ও আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জের শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার বিকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মনজুর এ দাবি জানান। খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতি (কেটিআইএ) এই অনুষ্ঠানের আয়োজন করে। মনজুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তিনি এ বরাদ্দ দিলে দুই বছরের মধ্যে চট্টগ্রামের আয় থেকে তা উঠে আসবে। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়