২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বাসচাপায় রিকশাচালক নিহত

নোয়াখালী সদর উপজেলায় বাসচাপায় এক রিক্সা চালক নিহত এবং রিকশারোহী দুজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

নোয়াখালী, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদর উপজেলায় বাসচাপায় এক রিক্সা চালক নিহত এবং রিকশারোহী দুজন আহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে মাইজদী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রহমত উল্যাহ (৪৫) জেলা শহরের মধুপুর এলাকার জাহেদুল হক মিয়ার ছেলে। আহতরা হলেন- সবুজ ও সেতু। তাদের পরিচয় জানা যায়নি। তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,, বেগমগঞ্জ উপজেলা থেকে সদর উপজেলার সোনাপুরগামী একটি বাস মাইজদী বাজারের মডার্ন হাসপাতালের সামনে বিপরীতমুখী রিকশাটিকে চাপা দেয়। এতে চালক রহমত ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫৪০ ঘ.