২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পিস্তলসহ একজন গ্রেপ্তার

জেলা শহর থেকে শুক্রবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

নরসিংদী, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহর থেকে শুক্রবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার টিটু মিয়া (২৮) শহরের সাটিরপাড়া মহল্লার মকবুল হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, টিটু মিয়া একটি মোটরসাইকেল নিয়ে সিএন্ডবি রোডে উত্তরা ব্যাংকের নিচে অবস্থান করছিল। রাত পৌনে ৯টার দিকে টহল পুলিশের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.