২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৩ অটোরিকশা ছিনতাইকারী গ্রেপ্তার

অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজধানীর হাজারিবাগ ও রায়েরবাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজধানীর হাজারিবাগ ও রায়েরবাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মামুন সিকদার (২৮), মামুন সরদার (২১) ও আলমগীর (৫০)। এদের মধ্যে বুধবার হাজারিবাগের বেড়িবাঁধ কোম্পানিঘাট থেকে মামুন সিকদারকে এবং শুক্রবার রায়েরবাজার এলাকা থেকে মামুন সরদার ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। হাজারিবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার একটি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের দলনেতা মামুন সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দুপুর ১টার দিকে রায়েরবাজারের একটি বাসা থেকে মামুন সরদার ও আলমগীরকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওসি জানান, মামুন সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। অটোরিকশাসহ বিভিন্ন গাড়ি ছিনতাই করে তারা মালিকের কাছ থেকে চাঁদা দাবি করতো বলে স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এএল/১৯০৩ ঘ.