পাবনা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া সমিতি তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পাবনায় ৮ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা সদর থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা আব্দুল গাফফার।
মামলার আসামিরা হলেন- সাবেক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ রসুল ও নুরুন্নাহার বেগম, অফিস সহকারী আব্দুল আলিম, প্রাক্তন তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক, কর্মচারী হিরা খাতুন, ফরিদা খাতুন, সাবেক এমএলএসএস রিমা খাতুন ও পারভীন আকতার।
পাবনা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল গাফফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন সময়ে প্রায় ২০টি মহিলা সমিতির নামে সরকারি বরাদ্দের ২ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আত্মসাত করেছেন আসামিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২২২৬ ঘ.
bdnews24