খুলনা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় পৃথক ঘটনায় দুজন খুন ও স্বামীর নির্যাতনে এক গৃহবধু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যে দাকোপ উপজেলায় ভাড়ায় চালিত মটর সাইকেল চালক শোভন রায়কে (২৩) গলা কেটে ও ফেরিওয়ালা জাহাঙ্গীর বিশ্বাসকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া নগরীর লবণচরা এলাকায় স্বামীর নির্যাতনে রেশমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দাকোপ থানার ওসি মনির উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, বাজুয়া থেকে দুই যুবক শোভনের মোটরসাইকেল ভাড়া করে বুধবার সন্ধ্যায় বানিয়াশান্তা যৌণপল্লীতে যায়। রাত ১২টার দিকে তারা সেখান থেকে বাজুয়া বাজারে ফেরার পথে আমতলা এলাকায় মোটরসাইকেল ছিনতাই ও শোভনকে গলা কেটে হত্যার চেষ্টা করে।
এলাকাবাসী ও আমতলা ফাঁড়ির পুলিশ শোভনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত দেড়টার দিকে সেখানে শোভন মারা যায়।
শোভন বাজুয়া রায়পাড়া এলাকার গুরুদাস রায়ের ছেলে।
এ ঘটনায় শোভনের বড় ভাই সুজন রায় বাদি হয়ে বৃহস্পতিবার দাকোপ থানায় মামলা করেন।
ওসি জানান, মটর সাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই যুবকরা শোভনকে হত্যার চেষ্টা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
এদিকে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দাকোপ উপজেলার চালনা বৌমার গাছতলা এলাকার বাসিন্দা ফেরিওয়ালা জাহাঙ্গীর বিশ্বাসকে (৩৫) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিবেশী জাহাঙ্গীর গাজীসহ কয়েকজন প্রহার করে।
গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24