২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে একটি বিদেশি বন্দুকসহ দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

কুষ্টিয়া, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে একটি বিদেশি বন্দুকসহ দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে মিরপুর উপজেলার আজমপুর গ্রাম থেকে একটি পিস্তল ও একটি ককটেল উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেন্ডেট (এএসপি) সি এ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে কুঠিপাড়া এলাকার আবু সাঈদ টুটুল (৩৫) ও তার স্ত্রী রোজিনা আক্তার রোজকে (৩০) একটি বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। হালিম জানান, টুটুল ও রোজকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মিরপুর থানার ওসি শেখ আনোয়ার হোসেন জানান, বুধবার রাত ১১টার দিকে মিরপুর উপজেলার আজমপুর গ্রামের একটি বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তবে কাউকে আটক করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫৩৫ ঘ.