টাঙ্গাইল, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রাক উল্টে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে চার জন।
বুধবার সকালে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর সদরের ফাল্গুনি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম আনন্দ পাল (৪০)। তার বাড়ি উপজেলার সহবতপুর গ্রামে।
নাগরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, সিমেন্টের তৈরি খুঁটি ভর্তি ট্রাকটি বগুড়া থেকে দৌলতপুর যাচ্ছিলো। ফাল্গুনি সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনন্দ মারা যান।
আহত ট্রাকের চালক ও তিন সহকারীকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৪৮ ঘ.
bdnews24