২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'খায়রুল হক নজির স্থাপন করে গেছেন'

স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধের জায়গা থেকে বিদায়ী প্রধান বিচারপতি নজির স্থাপন করেছেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধের জায়গা থেকে বিদায়ী প্রধান বিচারপতি নজির স্থাপন করেছেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম। মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নিবন্ধক (রেজিস্ট্রার) আশরাফুল বলেন, দায়িত্ব গ্রহণ করে তিনি রাষ্ট্রপতির কাছে সম্পদের হিসাব দিয়েছেন। তার সময়ে মামলা হয়েছে মোট ২৯ হাজার ৭৬৩টি। অন্যদিকে নিষ্পত্তি হয়েছে ৯২ হাজার ৬১টি। এর মাধ্যমে ব্যক্তিগত স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধের জায়গা থেকে বিদায়ী প্রধান বিচারপতি নজিরবিহীন দৃষ্টান্তস্থাপন করেছেন বলে দাবি করেন নিবন্ধক আশরাফুল। "তার সম্পদের হিসাব দেওয়ার ঘটনায় উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্টের ১৭ জন বিচারপতি সম্পদের হিসাব জমা দিয়েছিলেন।" এছাড়াও জনবল সংকট নিরসন, তথ্য প্রযুক্তির উন্নয়ন, লাইব্রেরির আধুনিকায়ন ও সমৃদ্ধিকরণ, অবকাঠামোগত উন্নয়ন, জেলা পর্যায়ের আদালত সমূহের উপর তত্ত্বাবধায়ন বৃদ্ধি, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু, প্রবেশ পথে হেল্পডেক্স স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২০১৯ ঘ.