ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি হিসেবে মো. মোজাম্মেল হোসেন শপথ নেবেন বুধবার।
সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাকে শপথ পড়াবেন।
নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতির পক্ষে সংশ্লিষ্টদের কাছে ইতোমধ্যে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতির সামরিক সচিব।
বিচারপতি মোজাম্মেল দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। খায়রুল অবসর নেন মঙ্গলবার।
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আপিল বিভাগের বিচারক মো. মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দেন।
ওই দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগ ১৮ মে থেকে কার্যকর হবে।
১৯৪৮ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণকারী মোজাম্মেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান ১৯৭০ সালে। এরপর যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে
bdnews24