২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নদীতে ডুবে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

বরিশালের হিজলায় নদীতে ডুবে যাওয়া এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

বরিশাল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলায় নদীতে ডুবে যাওয়া এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম মাহবুব (১৪)। তবে তার সঙ্গে ডুবে যাওয়া ভাতিজা ইমনের (১০) কোনো সন্ধান মেলেনি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহবুবের মৃতদেহ জেলেরা উদ্ধার করে বলে হিজলা থানার ওসি রফিকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মাহবুব ও ইমন শনিবার সকালে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় বলে ওসি জানান। মাহবুব ও ইমনের বাড়ি হিজলার হরিনাথপুর গ্রামের মৃত মজিবুর দেওয়ানের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৭০০ ঘ.