২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুড়েছে ৮ দোকান

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর বাজারে আগুনে পুড়েছে আটটি দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

হবিগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর বাজারে আগুনে পুড়েছে আটটি দোকান। মঙ্গলবার ভোরররাতে এ অগ্নিকাণ্ড হয় বলে দমকল বাহিনী জানিয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয় লোকজন ও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মকর্তা মো. মুহিত বক্স চৌধুরী সাংবাদিকদের বলেন, বাজারের অধীর মোদকের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তিনটি মিষ্টির দোকান ছাড়াও একটি ওষুধের দোকান ও একটি ডেকোরেটর্স রয়েছে। বাকিগুলো মনোহারি দোকান। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে তাদের ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দমকল কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২০৫ ঘ.