২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খায়রুল হককে প্রধান উপদেষ্টা মানবো না: মাহবুব

আগামী তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে মানবে না বলে ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে মানবে না বলে ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে বলেন, "খায়রুল হক, আপনি যদি আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে শুনে রাখুন- তা হতে পারবেন না। কারণ আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।" আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ না করার প্রতিবাদে বিএনপি নিয়ন্ত্রিত আইনজীবী সমিতি বিক্ষোভের এ কর্মসূচি দেয়। তারা সুপ্রিম কোর্টে কালো পতাকাও উত্তোলন করে। এদিকে তাদের কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন করে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। পরবর্তী প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের চাকরির বয়স আগামী সাধারণ নির্বাচনের আগে শেষ না হওয়ায় পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে খায়রুল হকের নামই আগে থাকছে। তবে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলমান, তাতে আইনজ্ঞরা তত্ত্বাবধায়ক সরকার থেকে আইন বিভাগকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন। এছাড়া সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়েও বলেছে, তত্ত্বাবধায়ক সরকারে বিচারকদের স