সুনামগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশর কমিউনিস্ট পার্টি-সিপিবি।
এই দাবিতে শনিবার দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে একটি পথসভা করে দলটি।
সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক রহমান মিজানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, বোরহান উদ্দিন দোলন, ছাত্র ইউনিয়ন নেতা শাহজালাল সুমন, আবু তাহের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৭ ঘ.
bdnews24