২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বজ্রপাতে মহিলার মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঝড়ের সময় বজ্রপাতে এক আদিবাসী মহিলার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

খাগড়াছড়ি, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঝড়ের সময় বজ্রপাতে এক আদিবাসী মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শনখোলা এলাকায় এ ঘটনায় নিহত হন সুপ্রিয়া চাকমা (৩৫)। দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ধর্মবীর চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ের সময় সুপ্রিয়া চাকমা তার বাড়িতে ঘরের ভেতর কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দীঘিনালা থানার ওসি আব্দুল কাদের জানান, "বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০৫ ঘ.