২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএস'র চালসহ গ্রেপ্তার ২

দিনাজপুরের সদর উপজেলায় খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

দিনাজপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের সদর উপজেলায় খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শশরা ইউনিয়নের পরজপুর মিস্ত্রিপাড়া মোড়ের এক ডিলারের দোকানের সামনে থেকে এ চাল আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিস্ত্রিপাড়া এলাকার ডিলার জহুরুল ইসলাম ওএমএস-এর ২০ বস্তা চাল সরিয়ে ফেলার জন্য দোকান থেকে বের করে ট্রলিতে তোলে। এসময় বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ডিলার জহিরুল, ট্রলিচালক ও হেল্পারকে হাতেনাতে ধরে ফেলে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিলার জহুরুল পালিয়ে গেলেও এলাকাবাসী চালসহ ট্রলিচালক ও সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩০০ ঘ.