ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে ভেজাল খাবার তৈরির একটি কারখানা বন্ধ করে দিয়ে কারখানা মালিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া কারখানার দুই কর্মীকে জরিমানা করা হয়েছে।
র্যাবের সহযোগিতায় মঙ্গলবার বিকাল থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত হাজারীবাগের ঝাউচর এলাকায় এ অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডেলমন ফুড এন্ড বেভারেজ নামের ওই কারখানায় অত্যন্ত নোংরা পরিবেশে জুস, মটরশুটি. চানাচুরসহ বিভিন্ন খাবার তৈরি ও প্যাকেটজাত করা হতো।
আনোয়ার পাশা বলেন, "আমের জুসে আম নাই, আছে শুধু পানি, ঘনচিনি আর ফ্লেভার।"
অভিযানে কারাখানা মালিক এস এম তৈয়ব হোসেনকে (৪০) গ্রেপ্তার করে ১৪ মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-২এর উপ-পরিচালক মাজেদুল হক জানান, অভিযানে শহিদুল্লাহ (২৮) ও খলিলুর রহমান (২৭) নামে কারখানার দুই কর্মীকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শহিদুল্লাহকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং খলিলুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারদণ্ড দেওয়া হয়েছে বলে মেজিস্ট্রেট জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২০৮ ঘ.
bdnews24