২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

মাগুরার শ্রীপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

মাগুরা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আমিরুল ইসলাম ও হাফিজার মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ রয়েছে। রাতে কালবৈশাখী ঝড়ে উড়ে যাওয়া গুচ্ছগ্রামের টিনের মালিকানা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত সাতটি ঘর ভাংচুর করা হয়। শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের মধ্যে আকিদুল, মিকাইল ও তোফাজ্জেলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪১৮ ঘ.