বগুড়া, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শাজাহানপুর উপজেলায় কর্ভাড ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত চার জন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় আধা ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল দড়িপাড়ার বাসিন্দা হান্নান (৩৫) ও তার ভাতিজি মেঘলা (৬)।
শাজাহানপুর থানার ওসি রিয়াজ উদ্দিন সাংবাদিকদের জানান, নিহত ও আহতরা অটোরিকশায় স্থানীয় হলিহারা স্কুলে যাচ্ছিলেন। পথে অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান ও মেঘলার মৃত্যু হয়।
আহতরা হলেন- নাসিমা বেগম (৩০), তার ছেলে নাসিম (৫) ও মেঘলার মা রত
bdnews24