২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাস উল্টে নারী নিহত

মানিকগঞ্জ জেলা কারাগারের সামনে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 08:43 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ জেলা কারাগারের সামনে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। সোমবার সকাল ১০টার দিকে কারাগারের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। সদর থানার ওসি আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে খুলনাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি একটি স্কুল ভ্যানকে পাশ কাটাতে যেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই বাসযাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৮ ঘ.