২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে টেলিটক সাড়ে ৯ ঘণ্টা বন্ধ

বান্দরবানে মোবাইল টেলিফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

বান্দরবান, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে মোবাইল টেলিফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে। কোনো প্রকার ঘোষণা ছাড়াই রোববার সকাল ১০টার দিকে টেলিটকের নেটওয়ার্ক চলে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা সচল হয়। টেলিটক গ্রাহকরা প্রথমে বিষয়টি টের না পেলেও কিছুক্ষণের মধ্যেই পরস্পরের সাথে যোগাযোগ করে জানতে পারেন নেটওয়ার্ক চলে গেছে। নেটওয়ার্ক না থাকায় তারা চরম বিপাকে পড়েন। পার্বত্য চট্টগ্রামে সর্বপ্রথম চালু হয় টেলিটক মোবাইল ফোনের নেটওয়ার্ক। ফলে লোকজন টেলিটকের গ্রাহক হয় এবং এই ফোন ব্যবহার শুরু করে। বান্দরবানের বেশিরভাগ মোবাইল ফোন ব্যবহারকারীই টেলিটকের গ্রাহক। টেলিটক চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. শাহআলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-কুমিল্লা এলাকায় ফাইবার অপটিক্যাল ক্যাবল কাটা পড়ে যাওয়ায় চট্টগ্রাম এলাকায় নেটওয়ার্কের এ সমস্যা হয়। রোববার বিকেল থেকে চট্টগ্রামে নেটওয়ার্ক স্বাভাবিক হয়ে আসে বলে জানান মো. শাহআলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/কেএমএস/২১১০ ঘ.