২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পাবনায় শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

পাবনা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যহার করা হয় বলে জানান শ্রমিকরা। শ্রমিক নেতৃবৃন্দকে লাঞ্ছিত এবং পাবনা-ময়মনসিংহ রুটে চলাচলকারী সোলা পরিবহনের রুট বাতিলের প্রতিবাদে শ্রমিকরা শুক্রবার থেকে ধর্মঘট করছিলো। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান সাংবাদিকদের জানান, পাবনা জেলা মটর মালিক পক্ষ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের যৌথ বৈঠকে সোলা পরিবহনের রুট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করায় শ্রমিকরা পরিবহন ধর্মঘট প্রত্যহার করে নিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পাবনা জেলা মটর মালিক পক্ষের সভাপতি বেবী ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন, পাবনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক কালাম আহমেদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের জীবন, আলাল, আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৭ ঘ.